তৃতীয় সাবমেরিন কেব্ল স্থাপন করবে বিএসসিসিএল

বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেব্ল স্থাপন করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি ১৬ লাখ টাকা, যার মধ্যে ৩৯২ কোটি ৩৩ লাখ টাকা দেবে সরকার। আর বাকি ৩০০ কোটি ৮৩ লাখ টাকা দেবে কোম্পানির নিজস্ব  তহবিল থেকে। একই সঙ্গে কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটির বর্তমান নাম ‘বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি’ নামকরণ করা হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।