৫ দিন সেবা বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংকের

প্রযুক্তিগত উন্নয়নের জন্য বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের সেবা আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ এ নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সব ব্যাংকিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকবে।