দৈনিক মৃত্যু-শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র

সারা বিশ্বেগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার। এই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি ৬৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ৬১ হাজার।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বেকরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৭৭৩ জন, যা আগের দিনের তুলনায় ২ হাজার বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬ লাখ ৬১ হাজার ৪৩৯। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজার ১২৪ জন; যা আগের দিনের তুলনায় ৮৬ হাজার বেশি। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৫৪১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৯২ জন এবং মারা গেছে ১ হাজার ৯২৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৬ লাখ ৮২ হাজার ৩৩৬ জন মারা গেছে।

দৈনিক মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৭৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ১৭ হাজার ৮৩৭ জন। এ ছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ৭৬ হাজার ৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২৪৯ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭০৯ জন এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪০৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৮৪৭ জনের।

এদিকে সার্বিক করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৪৯১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৫১২ জন এবং মারা গেছে ৪ লাখ ৪৩ হাজার ৫২৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।