দীর্ঘ ৩০ বছর পর গোপালগঞ্জে উৎসব ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের নির্বাচন।
শনিবার সকাল ১০টা থেকে শেখ ফজলুল হক স্মৃতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভিড় করতে থাকে ভোটাররা।
১০টি বুথে ৪ হাজার ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সহসভাপতি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ৫ জন সদস্য নির্বাচিত করবেন ভোটাররা।
এ নির্বাচনে এসএম নজরুল ইসলাম- মো. সালাউদ্দিন খান এবং হাসমত আলী সিকদার চুন্নু-সিকদার নূর মোহাম্মদ দুলু প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থী রয়েছেন ১৫ জন।
এসএম নজরুল ইসলাম-মো. সালাউদ্দিন খান প্যানেলের প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে এসএম নজরুল ইসলাম, সেক্রেটারি পদে মো. সালাউদ্দিন খান। সদস্য পদে রয়েছে কে এম আলীনুর জিহাদ, ওবায়দুর রহমান, খায়রুল আমিন খান, শেখ তৈয়াবুর রহমান একং পর্শিয়া সুলতানা।
অপরদিকে, হাসমত আলী সিকদার চুন্নু-সিকদার নূর মোহাম্মদ দুলু প্যানেলের প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে হাসমত আলী সিকদার চুন্নু, সেক্রেটারি পদে সিকদার নূর মোহাম্মদ দুলু।
সদস্য পদে রয়েছে, আকবর আলী মোল্লা, আলী নাঈম খান জিমি, আবু সিদ্দিক সিকদার, শেখ নাসিমুল গনি ও রফিকুল ইসলাম মিটু।
দুই প্যানেলের বাইরে অপর সদস্য প্রার্থীরা হলেন- প্রফুল্ল কুমার সাহা।
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রের বিভিন্ন স্থানে রয়েছে তারা।
এর আগে, ভুলে ভরা ও মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় নাম, মান সম্মান ক্ষুণ্ন করে শহর জুড়ে পোস্টার লাগানোসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিল এসএম নজরুল ইসলাম-মো. সালাউদ্দিন খান প্যানেলের প্রার্থীরা।