গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় আসাদুর রহমান নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন।
শনিবার রাত ৯ টায় মুকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ফারুক খান ডিগ্রি কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আসাদুর রহমানের রাজবাড়ী সদরের আলাদিপুর ৫ নং ওয়ার্ডের ঢুলিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আবু বক্কর বলেন, আসাদুর রহমান গোপালগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। মোটরসাইকেলে করে সে গোপালগঞ্জ যাচ্ছিল বলে ধারণা। মুকসুদপুর ফারুক খান ডিগ্রী কলেজ মোড় পৌছালে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা সেখাান থেকে তার মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
নিহত আসাদুর রহমানের প্রতিবেশি ও রাজবাড়ি জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান জানান, আসাদুর রহমান তিন বছর হলো পুলিশে চাকরি পেয়ে গোপালগঞ্জে কর্মরত ছিলে। শনিবার রাত সাড়ে নয়টায় জানতে পারলাম সে সড়ক দূঘটনায় নিহত হয়েছে। তার ভাই আতাউর রহমানও পুলিশে চাকরি করে। এদের দুই ভাইকে ছোট রেখে তার বাবা মারা যায়। ওদের মা অনেক কষ্ট করে বড় করেছে। নিহত আসাদুর রহমান খুব ভালো ছেলে ছিল।