মেষ : জন্মকু-লীর বিচারে দেখা যায়, এ সপ্তাহে জাতকের বিদেশ থেকে বনজ ঔষধির গুল্মলতা রপ্তানির সুযোগ আসবে। অর্থাৎ বৈদেশিক রপ্তানি ব্যবসায়ে লাভ হবে।
বৃষ : পরনারী বা পরস্ত্রীতে মতিভ্রমের সম্ভাবনা রয়েছে। বাহাত্তরোর্ধ্ব পুরুষরা অযথা এত বছরের পুরনো বৃদ্ধা শীর্ণ জরাগ্রস্ত স্ত্রীর প্রতি অবিচার করবেন না।
মিথুন : জন্মনক্ষত্র অনুযায়ী নবতারা চক্র নিরূপণে জানা যায় জাতক অবশ্যই পরিবারের সদস্যের পরামর্শ অনুসারে ব্যবসায়ে বা যেকোনো কাজে লাভবান হবেন।
কর্কট : গ্রহের প্রভাবে জাতক বিভিন্ন ঝুট-ঝামেলায় জড়াবেন। মূলত প্রতিবেশীর যুবা সন্তানের চৌর্যবৃত্তির ফলে মূল্যবান অলঙ্কারাদি ও নগদ অর্থ খোয়া যাবে।
সিংহ : রাজনৈতিক নেতা-নেত্রীরা অর্ধশিক্ষিত-অশিক্ষিত কর্মীদের অন্যায় অনৈতিক আবদারের শিকার হবেন। শঠতার আশ্রয় নিয়েছেন তো ধ্বংস অনিবার্য।
কন্যা : মিডিয়া জগতের জাতকরা পুরনো ঋণের ঝামেলায় পড়তে পারেন। ঋণের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করুন নতুবা আপনার সম্মানহানির যোগ রয়েছে।
তুলা : প্রযুক্তিনির্ভর জাতকরা কর্মক্ষেত্রে সহকর্মীর শঠতার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগভাজন হতে পারেন। কর্মক্ষেত্রে চিন্তা করে কোনো স্বাক্ষর করবেন।
বৃশ্চিক : বহুদিন পর প্রিয়জনের সাক্ষাৎ অনাবিল আনন্দ দিতে পারে। কিন্তু তার নতুন অভ্যাসগুলো আপনার পীড়ার কারণ হবে। চটজলদি সিদ্ধান্ত নয়, ধৈর্য ধরুন।
ধনু : শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে আর্থিক কষ্টের সম্মুখীন হবেন। বন্ধু-বান্ধবের সাহায্য নিন। কিন্তু ভুলেও ঋণের ঝামেলায় জড়াবেন না। ক্ষতি হবে।
মকর : সাধারণত যেমন অসুখের চিকিৎসা আছে তেমনি মুশকিলেরও আসান আছে। তাই কোনো বিপদে পড়লে হতাশ হবেন না। ধৈর্য আপনাকে রক্ষা করবে।
কুম্ভ : কুম্ভ নারী জাতকের স্ত্রী রোগাক্রান্ত হওয়ার যোগ রয়েছে। পেলভিকে, ল্যাবিয়া মাইনার বা ল্যাবিয়া মেজরের সমস্যায় ভালো কোনো গাইনি ডাক্তারের সাহায্য নিন।
মীন : পারিবারিক সমস্যার সম্মুখীন হবেন। স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনা জানার পরও সিদ্ধান্ত নিতে না পারায় অযথা মানসিক কষ্টে না ভুগে, প্রবীণের পরামর্শ নিন।