অন্তঃসত্ত্বা নারীর স্বাস্থ্য সুরক্ষায় জাফরান

অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা কখনো কখনো সহ্যের সীমা পার হয়ে যায়। এই পরিস্থিতিতে তাদের জন্য সহায়ক হতে পারে জাফরান

সন্তান গর্ভে আসার পর হরমোনগত কারণে নারীদের ঘন ঘন মুড সুইং হয়। এ সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে জাফরান। জাফরানের কারণে সেরোটোনিন জাতীয় আনন্দদায়ক হরমোনের ক্ষরণ বেশি হয়।

অন্তঃসত্ত্বা থাকার সময়ে ঘুমোতে খুবই অসুবিধে হয়। দীর্ঘ সময় কেটে যায় বিছানায় এপাশ-ওপাশ করে। ঘুমানোর আগে হালকা গরম দুধে জাফরান মিশিয়ে খেলে ঘুম ভালো হবে।

 এ সময় পেশিতে ক্র্যাম্প খুব সাধারণ সমস্যা। জাফরান সেবনে ক্র্যাম্প ও যন্ত্রণা এ দুই থেকেই মুক্তি মেলে।

 অন্তঃসত্ত্বা থাকার সময় অনেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগেন। জাফরান পরিমিত সেবন করলে এ সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। তা ছাড়া নিয়ন্ত্রিত জাফরানে সুস্থ থাকে হৃদযন্ত্রও।

 হরমোনের কারণে একেকজনের শরীরে একেক ধরনের খারাপ লাগা তৈরি হয়। অ্যালার্জি ও বুকে ব্যথাসহ শ্বাসকষ্টের সমস্যাও এ সময় দেখা দিতে পারে। এমন একাধিক শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে জাফরান।

 পরিমিত জাফরান সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে অন্তঃসত্ত্বা নারীরা ডায়েটে অল্প হলেও জাফরান রাখতে পারেন।