ভিনদেশি নাস্তা

ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি দিয়েছেন সেরা রাঁধুনি নাদিয়া নাতাশা

বারবিকিউ ফ্লেবার স্প্যাগেটি

উপকরণ

স্প্যাগেটি ৫০০ গ্রাম, চিকেন কিউব ১ কাপ, টমেটো সস আধা কাপ, বারবিকিউ সস ২ টেবিল চামচ, হট চিলি সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, ক্যাপসিকাম টুকরো আধা কাপ, ভাজা কাজু বাদাম আধা কাপ, কাঁচা মরিচ ৫টি, ফ্রেশ ক্রিম ১২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. স্প্যাগেটি সেদ্ধ করে তাতে লবণ ও তেল দিয়ে নিন।

২. ফ্রাইপ্যানে বাটার দিয়ে রসুন কুচি ভেজে চিকেন দিয়ে নিন।

৩. একে একে সব সস দিয়ে রান্না করুন।

৪. এরপর স্প্যাগেটি দিয়ে বাকি সব উপকরণ দিন।

৫. চুলা থেকে নামানোর পর ওপরে রোস্টেট বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

কোরিয়ান রামেন

উপকরণ

রামেন নুডলস ১ প্যাকেট, চিকেন ব্রেস্ট ১টি, সয়াসস ২ টেবিল চামচ, ব্ল্যাক পেপার আধা চা চামচ, হোয়াইট পেপার আধা চা চামচ, চিকেন স্টক এক কাপের চার ভাগের তিন ভাগ, সিসেমি সিড ১ চা চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, ড্রাই মাশরুম ৫টি, গচুজাং সস ২ টেবিল চামচ, রেড চিলি ২টি, বকচয় ৪টি, বয়েল এগ ১টি, স্প্রিং অনিয়ন, ক্যারট জুলিয়ান কাট অর্ধেকটা, কর্ন ২ টেবিল চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. চিকেন ব্রেস্ট সল্ট, পেপার ও সয়াসস দিয়ে মেরিনেড করে ১৫ মিনিটের জন্য রেখে দিন। ফ্রাইপ্যানে স্টক দিয়ে তাতে রামেন নুডলস দিয়ে সেদ্ধ করুন।

২. এর মধ্যে সিসেমি, চিলি ফ্লেক্স, গচুজাং সস, মাশরুম, চিলি, লেমন লিভ কুচি করে দিয়ে দিন।

৩. চিকেন গ্রিল করে নিন অন্য একটা ফ্রাইপ্যানে।

৪. এবার পাত্রে রামেন নুডলস ঢেলে ওপরে চিকেন, এগ স্লাইস, বকচয়, স্প্রিং অনিয়ন, রেড চিলি সøাইস, ক্যারট, কর্ন দিয়ে সাজিয়ে গরম-গরম পরিবেশন করুন।

চিজি ফিশ কাবাব

উপকরণ

রুই মাছ ৪ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, ছোট আলু ৩টি, তেল ২ চা চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, পেঁয়াজ বেরেস্তা এক কাপের চার ভাগের এক ভাগ, কাঁচা মরিচ কুচি দেড় টেবিল চামচ, ধনেপাতা কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, টালা জিরার গুঁড়ো ১ চা চামচ, গরম মসলার গুঁড়ো সিকি চা চামচ, লবণ আধা চা চামচ, ব্রেডক্রাম সিকি কাপ, মোজারেলা কুচি ১ কাপ, ডিম ১টি।

যেভাবে তৈরি করবেন

১. পাত্রে রুই মাছ নিয়ে এর সঙ্গে হলুদ, আদা বাটা, রসুন বাটা এবং খুবই সামান্য পানি দিয়ে মাছ সেদ্ধ করে নিন।

২. মাছ সেদ্ধ করে পানি শুকিয়ে মাছের কাঁটা বেছে নিন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাস করুন।

৩. ফ্রাইপ্যানে ২ চা চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। এরপর মাছ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ুন। মাছ ভাজা ভাজা হলে চুলা থেকে নামান।

৪. মাছ ঠান্ডা হলে আলু, ডিম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো, টালা জিরার গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, লবণ এবং ব্রেডক্রাম মিশিয়ে মোজারেলা কুচি ভেতরে দিয়ে পছন্দমতো আকারে তৈরি করে নিন।

ম্যাক্সিকান ক্যাসেদিয়া

উপকরণ

ক্যাপসিকাম কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, বেবি কর্ন কুচি আধা কাপ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, গোল মরিচ কুচি আধা চা চামচ, মাংসের কিমা আধা কাপ, গ্রেটেড মোজারেলা চিজ ১ কাপ, কাঁচা মরিচ কুচি ৩টি, লবণ আধা চা চামচ, বাটার বা সয়াবিন তেল আধা কাপ, ফ্লাওয়ার টরটিলা ৩টি। ফ্লাওয়ার টরটিলা তৈরি : ময়দা দেড় কাপ, বাটার এক কাপের চার ভাগের তিন ভাগ, বেকিং পাউডার ১ চা চামচ। সব উপকরণ ও পরিমাণমতো লবণ ভালো করে মিশিয়ে গরম পানি দিয়ে ডো তৈরি করে নিন। এবার এয়ার টাইট পাত্রে রেখে দিন ৩০ মিনিট। এরপর রুটির মতন বেলে ননস্টিক ফ্রাইপ্যানে সেঁকে নিলে তৈরি হয়ে যাবে ফ্লাওয়ার টরটিলা।

যেভাবে তৈরি করবেন

১. ফ্রাইপ্যানে ২ চা চামচ তেল দিয়ে কিমা ভেজে নিন।

২. তাতে সবজি ও মসলা দিয়ে হালকা ভেজে নামিয়ে রাখুন।

৩. ১টি টরটিলা নিন, তার একপাশে সবজি কিমা ও মোজারেলা চিজ ছড়িয়ে দিয়ে ভাঁজ করে রাখুন।

৪. ফ্রাইপ্যানে বাটার দিয়ে দুই পাশ ভেজে নিন সাবধানে।

৫. মাঝখান দিয়ে কেটে গরম-গরম পরিবেশন করুন।