মেকআপ করতে ফেইস পাউডার দরকার হয়। আর ফেইস পাউডার ত্বকে ঠিকঠাক না বসলে, ভেসে ভেসে থাকে। এর ফলে মেকআপ দেখতে খারাপ দেখায়। আর তাই ফেইস পাউডারের ধরন ও সঠিক ব্যবহার জানা জরুরি। ফেইস পাউডার অনেক ধরনের হয়। আর এক একটার ব্যবহারও এক এক রকম। তবে কোন ধরনের ফেইস পাউডার আপনার ত্বকের জন্য উপযুক্ত হবে জেনে নিন। জানালেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি
ফেইস পাউডার অনেক ধরনের হয়। যেমন কম্প্যাক্ট পাউডার, প্রেসড পাউডার, লুজ পাউডার, বিবি পাউডার, শিমার পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার আর কোন পাউডার কীভাবে কাজ করে আর কোনটা ত্বকের সঙ্গে মানিয়ে যাবে সেটা জানা জরুরি।
কম্প্যাক্ট পাউডার : কম্প্যাক্ট পাউডার ব্যবহার মেকআপের পরিচিত ধাপ। পাউডার ফর্মে থাকে এবং খুবই লাইট ওয়েট হয়। কম্প্যাক্ট পাউডার ফেইসে লাইট কভারেজ দেয়। ফাউন্ডেশন সেট করতে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করা হয়। টাচআপ করার জন্যও কম্প্যাক্ট পাউডার খুব ভালো কাজ করে। কম্প্যাক্ট পাউডার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে হয়।
প্রেসড পাউডার : প্রেসড পাউডার আর কম্প্যাক্ট পাউডার এক নয়। কাজও এক রকম নয়। অথচ অনেকেই এটা বুঝতে পারে না। প্রেসড পাউডার অনেক ক্ষেত্রে সেমি কভারেজ দেয়। অনেকে নরমাল মেকআপ করতে ফাউন্ডেশন ব্যবহার করতে চান না। তখন তারা চাইলে প্রেসড পাউডার দিয়েই একটা সেমি কভারেজ বেইস তৈরি করতে পারেন সহজেই। এছাড়া লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করার পর সেটা ভালোভাবে বসানোর জন্য এটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রেসড পাউডার খুব ভালো ফিনিশিং দেবে।
বিবি পাউডার : বিবি পাউডার খুব দ্রুত ত্বকে বসে যায় এবং মেকআপের লুক দেয়। বিবি পাউডার স্কিনটোনের কালারের হয়। এই পাউডার ত্বকে ইউভি রশ্মি থেকে রক্ষা করে। এটা হালকা হওয়াতে খুব সতেজ উজ্জ্বল লুক তৈরি করে।
শিমার পাউডার : ত্বকের হাইলাইটেড অংশকে ফোকাস করার জন্য শিমার পাউডার ব্যবহার হয়। শিমার পাউডার মুখে শাইনি ও হাইলাইটেড করে। এতে মেকআপে গর্জিয়াস হয়।
ট্রান্সলুসেন্ট পাউডার : ট্রান্সলুসেন্ট পাউডারকে সেটিং পাউডার বা ফিনিশিং পাউডার বলা হয়। সেটিং পাউডার মেকআপ করার পর মুখ থেকে অতিরিক্ত তেল শুষে নিয়ে ফাউন্ডেশনকে ঠিক জায়গায় রাখতে সাহায্য করে। এটার কোনো কালার নেই, ত্বকের নিজস্ব রংটাই প্রকাশ করবে। দ্রুত মেকআপের জন্য অনেকে বিবি ক্রিমের সঙ্গে ট্রান্সলুসেন্ট পাউডারকে অনেকেই পছন্দ করেন।
লুজ পাউডার : লুজ পাউডার দিয়ে আন্ডার আই, টি-জোন, কনট্যুর এরিয়ার অতিরিক্ত অয়েল দূর করে। এরফলে মুখে দীর্ঘসময় মেকআপ থাকলেও ফেটে যায় না।