মেষ : এবার আপনার দাম্পত্যজীবনের ভুল বোঝাবুঝির অবসান হবে। স্ত্রীর কোনো নিকটাত্মীয় এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবেন।
বৃষ : পরিবারের সবাইকে নিয়ে ছুটিতে গ্রামের বাড়ি রওনা হওয়ার যোগ রয়েছে। স্থলপথের চেয়ে নৌপথে ভ্রমণ নিরাপদ হবে।
মিথুন : এ সপ্তাহটা মিথুন রাশির জাতকের জন্য খুবই ভালো। যে কাজেই হাত দেবেন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ পেতে পারেন।
কর্কট : শনিগ্রহের প্রভাবে এ সপ্তাহটা কর্কটের জন্য একটু কণ্টকময়। হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে ঋণগ্রস্ত হবেন। সাবধানে থাকবেন।
সিংহ : অবিশ্বাস্য হলেও সত্য, বিপরীত দলের শারীরিক নির্যাতন শাপে বর হয়ে রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
কন্যা : প্রণয় ও ব্যবসা ক্ষেত্রে আপনার মনের মতো ফল পাবেন। ব্যবসায়ে মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনৈতিক পথ পরিত্যাজ্য।
তুলা : প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষ অর্থাৎ অযাচিত রমণীটি সরে দাঁড়াবে। মেয়েদের ক্ষেত্রে বিরক্তিকর ব্যক্তিটি বিদেশে পাড়ি জমাবে।
বৃশ্চিক : লোভ-লালসা ভুল পথে চালিত করতে পারে। আপনার এত দিনের অর্জন মুহূর্তে ধূলিসাৎ হতে পারে। অন্যায় পথে পা বাড়াবেন না।
ধনু : ভুল বোঝাবুঝির কারণে ব্যবসায়ী পার্টনারদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। অচিরেই আপনাদের ভুলের শেষ হবে। ব্যবসা গতি ফিরে পাবে।
মকর : যুবক ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন। জমি বা নারীঘটিত কোনো ঝামেলায় জড়াবেন না, অঙ্গহানির যোগ রয়েছে।
কুম্ভ : স্বামী-স্ত্রী বা হবু স্ত্রী কোনো অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না। স্পর্শকাতর স্থানে আঘাত পেতে পারেন। তাই এ সপ্তাহটা সাবধান।
মীন : প্রবাসী আত্মীয়র জমি কেনার টাকা পাঠানোর যোগ রয়েছে। খতিয়ান, পর্চা সব উকিল দিয়ে যাচাই করবেন। চিটিংবাজের হাতে পড়তে পারেন