এক সপ্তাহ পর করোনাভাইরাসের মৃত্যুশূন্য আরেকটি দিন পার করেছে চট্টগ্রাম। এ দিন নতুন ৪৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৩ শতাংশ।
করোনা সংক্রান্ত চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ২৭ ও সাত উপজেলার ১৯ জন।
গতকাল করোনায় আক্রান্ত কোনো রোগী মারা যাননি। মৃতের সংখ্যা ১ হাজার ২৮৯ জন রয়েছে। এতে শহরের ৭১১ ও গ্রামের ৫৭৮ জন।
গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৫৬৮ জন।