পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লিগের উদ্বোধন

ইয়ংস্টার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকতায় উপজেলার রামপুর ইউনিয়নের নর্থইয়ার্ড হুগলিপাড়া মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুর ক্রিকেট প্রিমিয়ার লিগ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় এই ক্রিকেট লিগের উদ্বোধন করেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের নিত্য পরিচালক ও কোরিওগ্রাফার মনিরুল ইসলাম মুকুলের পরিচালনায় ক্রিকেট লিগের ওপর গান পরিবেশন করেন ইয়ংস্টার ক্লাব নিত্যকলা একাডেমি।

এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ আমিনুর রহমান ও টুর্নামেন্টের আয়োজক আবু সাঈদ।

আসরের প্রথমদিনের খেলায় মুখোমুখি হয় হেল্পিং সেন্টার ও তামিম ব্যাটারি হাউজ। এই ক্রিকেট প্রিমিয়ার লিগে জেলার ৮টি দল অংশগ্রহণ করেছে।