দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ ‘নোট ১০’ বাজারে এনেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ‘ইনফিনিক্স’। ২৯ সেপ্টেম্বর থেকে মাত্র ১৫ হাজার ৯৯০ টাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকেরা।
বিশ্বব্যাপী মোবাইলের ডিজাইন, তৈরি এবং বাজারজাতকরণে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয়। ব্র্যান্ডটির থিম ‘ফিউচার ইজ নাউ’। নিজেদের ব্র্যান্ডের ডিভাইসগুলো ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে বড়সড় পোর্টফোলিও নিয়ে কাজ করছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির পোর্টফোলিতে থাকা পণ্যগুলো আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে পৌঁছে গেছে। ইনফিনিক্সের বর্তমান বাজার অভাবনীয় দ্রুত গতিতে বাড়ছে। ২০১৮-২০২০ সালে ১৬০% শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নোট ১০’ সিরিজের এই স্মার্টফোনটি দামের তুলনায় অন্যান্য মোবাইলের চেয়ে ব্যবহার উপযোগী ও বৈচিত্র্যময় হওয়ায় এটিকে বাংলাদেশের বাজারে গেম চেঞ্জার’ হিসেবে বিবেচনা করছে ইনফিনিক্স। তারা আশা করছে ফিচার তরুণদের কাছে ডিভাইসটিকে আরও কাঙ্ক্ষিত স্মার্টফোনে পরিণত করবে ‘
ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, ‘সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ আমাদের স্মার্টফোনগুলোর মাধ্যমে গ্রাহকদের মন জয় করার অভিপ্রায় নিয়ে আমরা আমাদের পথচলা শুরু করেছি। ‘নোট ১০’ ডিভাইসটিতে একাধারে- নান্দনিকতা, স্টাইল, উদ্ভাবনী চিন্তা ও ব্যবহার উপযোগিতার চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দ্রুতই ডিজিটালাইজেশনে দিকে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় স্মার্টফোন ব্যবহারকারীরা ঠিক সেই ফোনটিই খুঁজছেন, যেটি আকর্ষণীয় ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে তাদের পরিপূর্ণ অভিজ্ঞতা দিতে পারবে।’
যা যা থাকছে
মিডিয়াটেক গেমিং প্রসেসর হেলিও জি৮৫, ৬.৯৫ ইঞ্চি এফএইচডি ও সুপার-ফ্লুইড ডিসপ্লে, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-নাইট ক্যামেরা এবং ডিটিএস সম্বলিত সিনেম্যাটিক ডুয়েল স্পিকার।
এছাড়া, মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসরে থাকছে ৬৪-বিট অক্টা-কোর প্রসেসর, যেটিতে রয়েছে ২.০ গিগাহার্টজের দুটি পারফরম্যান্স কোর এআরএম কর্টেক্স-এ৭৫ এবং ১.৮ গিগাহার্টজ ক্ষমতার ছয়টি পাওয়ার-ইফিসেন্ট কোর কর্টেক্স-এ৫৫ সিপিইউ। এটি দ্রুতগতির জিপিইউগুলোর মধ্যে অন্যতম, যার এআরএম এমএএলআই-জি৫২ এমসি২ জিপিইউ, ক্লকিং ১ গিগাহার্টজ। ইনফিনিক্স ‘নোট ১০’ স্মার্টফোনে রয়েছে ৬ জিবি র্যাম এবং প্রায় ১২৮ জিবি’র মেমোরি স্টোরেজ।
ডিভাইসটিতে ১৫০০:১ কালার কনট্রাস্ট রেশিও থাকায় ব্যবহারকারীরা নির্বিঘ্নেই স্পষ্ট ছবি ও চিত্তাকর্ষক ভিডিও উপভোগ করতে পারবেন।
ক্যামেরা
‘নোট ১০’ এর অত্যাধুনিক ক্যামেরা দিয়ে দিনে-রাতে যেকোনো অবস্থার নৈসর্গিক ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা, যা পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদের অনায়াসেই নিখুঁত ও মনোমুগ্ধকর ছবি তোলার সুবিধা দেবে। অধিকন্তু, ‘নোট ১০’ তার নিজস্ব উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ১৬ মেগাপিক্সেল বিউটি সেলফি ক্যামেরা এবং সামনের ফ্ল্যাশ ব্যবহার করে স্মার্ট সেলফি তুলতে পারে।
ভিডিও ধারণের ক্ষেত্রে ‘নোট ১০’ বেশ কিছু বাড়তি সুবিধা নিয়ে এসেছে। এই স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা সামনের ও পেছনে- উভয় ক্যামেরা দিয়েই ২কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন। আরও রয়েছে- অটো-ব্লার ভিডিও শুটিং সুবিধাও, যা ব্যবহারকারীকে ঝামেলা ছাড়াই সহজ রেকর্ডিংয়ের সুবিধা প্রদান করবে।
অন্যান্য অপারেটিং সুবিধা
ইনফিনিক্স ‘নোট ১০’ এক্সওএস ৭.৬ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত। ব্যবহারকারীরা এই ফোনের মাধ্যমে নিত্যদিনের প্রয়োজনীয় কাজ- যেমন, এক্সনোট ৫.০ ব্যবহার করে নোট করা ও প্রতিদিনের ভাবনাগুলোও লিখে রাখতে পারবেন।
কালার
৯৫ ডিগ্রি ব্ল্যাক ও এমারল্ড গ্রিন- এই দুটি রঙের মধ্য থেকে নিজের পছন্দের ‘নোট ১০’ স্মার্টফোনটি বেছে নিতে পারবেন দেশের গ্রাহকেরা।