ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের সময় মামুন ইসলাম (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার খড়িবাড়ী গ্রামের টাঙ্গন নদীর পাশে একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ বলেন, চার বছরের শিশুকে নিয়ে তার মা নদীর ধারে কাজ করতে যায়। শিশুটিকে রেখে তার মা কিছু দুর চলে গেলে মামুন ইসলাম শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে আশপাশে লোকজন ছুটে এসে মামুন ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।