চলতি মাসে ৬০ শতাংশেরও বেশি দর হারিয়েছে মিয়ানমারের মুদ্রা কিয়াট। ফলে এই চার সপ্তাহ ধরেই দেশটিতে খাবার ও জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অর্থনীতি অস্থিতিশীল। কিয়াটের দরপতনে এ সংকট আরও প্রকট হচ্ছে।
মিয়ানমারে ডলারের ঘাটতি এখন উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় অনেক মানি এক্সচেঞ্জার তাদের দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।