মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) আপনার জন্মকালে মুদিতগ্রহের সুতুঙ্গ হওয়ার ফলে এ-সপ্তাহে আপনার গবেষণার ক্ষেত্রে শুভফল লাভ হবে। অর্থলাভের যোগ আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) এ-সপ্তাহে সন্তানের কারণে, স্ত্রীর কারণে অথবা চুরির কারণে প্রভূত ক্ষতি হতে পারে। সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
মিথুন (২১ মে-২০ জুন) জাতকের চাকুরি লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তমপতির চর্তুস্থানে অবস্থানের ফলে আপনার বাসস্থান থেকে দূরের কর্মস্থলে যোগ দিতে হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) ভৃগুসংহিতা অনুযায়ী এ সপ্তাহটা আপনার বিপরীতলিঙ্গের, সাহায্যে কোনো হারানো বস্তু ফিরে পাওয়ার সমূহ সুযোগ রয়েছে। হতে পারে জমির দলিল।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের বস্ত্র ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে স্থানীয় বাজারে প্রচুর লাভ হতে পারে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতক এ-সপ্তাহে কোনো প্রকার জুয়া খেলা থেকে বিরত থাকবেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে যাত্রা শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) মঙ্গলের দ্বাদশ-অবস্থানের ফলে কোনো নিকটাত্মীয় দ্বারা নিগ্রহের আশংকা রয়েছে। এ সপ্তাহে পারতপক্ষে টাকা-পয়সার হিসাব না করাই ভালো।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তি হতে পারে।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) যোটক বিচারে নির্ণয় হয় যে জাতকের এ সপ্তাহে শারীরিক অবস্থা ভালো থাকবে। গবাদি পশু বা কৃষিকাজে নিয়োগ করলে লাভবান হবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) নক্ষত্রের প্রভাবে স্বামী-স্ত্রীর মাঝে মতভেদের সৃষ্টি হতে পারে। অযথা ক্রোধের বশবর্তী হয়ে বিচ্ছেদের করুণ সুর বাজাবেন না। প্রবীণের পরামর্শ নিন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে এ সপ্তাহটা জাতকের পত্নী বিয়োগের যোগ রয়েছে। প্রয়োজনে ভালো চিকিৎসক দ্বারা পত্নীর পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) জাতক রাহুর মহাদশার ফলে ব্যবসায়ে উন্নতি করবেন। অবিবাহিতাদের গর্ভধারণের সম্ভাবনা। শত প্রলোভনেও দৈহিক মিলন থেকে বিরত থাকুন।