প্রকাশিত হলো আশির দশকের অন্যতম কবি জিললুর রহমানের চতুর্থ কবিতার বই ‘আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা’। বইটির প্রকাশক প্রকাশনা সংস্থা ‘খড়িমাটি’। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য।
তিন ফর্মার বইটিতে রয়েছে মোট ১২টি দীর্ঘকবিতা। বিনিময় মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। ঢাকা ও চট্টগ্রামের বাতিঘর শাখায় পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া পাওয়া যাবে পাঠক সমাবেশ ও খড়িমাটির কার্যালয়ে।
আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা প্রকাশের প্রসঙ্গে কবি জিললুর রহমান বলেন, ‘এটা আমার চতুর্থ কবিতার বই। এই তিন ফর্মার বইতে সংকলিত হয়েছে ১২টি দীর্ঘকবিতা। সমকালীন জীবন ও সমাজ যন্ত্রণা থেকে যে শব্দগুলো আমার ভেতরে গুঞ্জরণ তুলেছে, এই কবিতা তারই প্রতিফলন।’
জিললুর রহমানের অন্য তিন কবিতার বই হলো— অন্যমন্ত্র (১৯৯৫), শাদা অন্ধকার (২০১০) ও ডায়োজিনিসের হারিকেন (২০১৮)। সম্পাদনা করছেন ছোটকাগজ যদিও উত্তরমেঘ।