স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিএমডি লতিফ হাসান

এম লতিফ হাসান গত বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি সিটি ব্যাংক এনএ বাংলাদেশ এবং প্রাইম ব্যাংকেও কর্মরত ছিলেন। প্রায় ২৭ বছরের কর্মময় জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্যাসেল টু বাস্তবায়ন কোর কমিটি এবং এনবিআরের অধীনে ট্যাক্স রিফর্ম কমিটির সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট (সিএসএ) সার্টিফায়েড লতিফ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর  শেষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ করেন। দেশে ও বিদেশে অসংখ্য  সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি