সক্ষমতা না থাকার পরও অসৎ উদ্দেশ্যে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রভাবিত করতে ২০১৮-১৯ হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে পুঁজিবাজার তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের তৎকালীন পরিচালনা পর্ষদ। তবে পর্যাপ্ত মুনাফা না থাকায় ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয় কোম্পানিটি। বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা ও সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকালের কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসইসি জানিয়েছে, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ পরিশোধ না করার বিষয়ে তদন্ত কমিটি করা হয়। ওই তদন্ত প্রতিবেদনে দেখা যায়, আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও কোম্পানির তৎকালীন পরিচালনা পর্ষদ প্রতারণামূলক কর্মকা-ের উদ্দেশ্যে লভ্যাংশ ঘোষণা করেছিল।