এক চক্রের হাতেই ২ হাজার নারী ফেইসবুক আইডি হ্যাকড

দীর্ঘদিন ধরেই কৌশলে নারীদের ফেইসবুক আইডি হ্যাক করা একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই চক্রের হাতেই অন্তত দুই হাজার নারীর ফেইসবুক আইডি হ্যাকড হয়েছে। ইতিমধ্যে চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন প্রতারকের তথ্য পেয়েছে পুলিশ।

রাজধানীর রামপুরার বাসিন্দা সোমা আক্তার (ছদ্দনাম)। পেশায় গৃহিণী। সংসার সামলানোর পাশাপাশি নিজের নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট চালাতেন। বন্ধুদের তালিকায় পরিবারের সদস্যরা। সেপ্টেম্বরের শুরুতে তার মেসেঞ্জারে পরিচিত এক ব্যক্তির আইডি থেকে একটি লিংক আসে। সেখানে ক্লিক করতেই ফেইসবুক ইন্টারফেস আসে। তখন সেই লিংকে ঢুকতে ফেইসবুক আইডি এবং পাসওয়ার্ড দিলে সেই অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের কাছে। এরপর হ্যাকার যোগাযোগ করেন সোমার কাছে। অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা চেয়ে বসে হ্যাকার। একপর্যায়ে টাকা দিয়ে আইডি ফেরত নেন তিনি।

একইভাবে ঢাকার বাইরে এক তরুণীর অ্যাকাউন্ট হ্যাক করে হাতিয়ে নেওয়া হয় ২৫ হাজার টাকা। শুধু এই দুই নারীই নন। এভাবে অন্তত দুই হাজার নারীর ফেইসবুক আইডি হ্যাক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকার বলেন, এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুরের শিবচর থানার মাতব্বরচর পূর্ব কাচাকান্দি এলাকা থেকে মো. ওবাইদুল রহমান নোবেল, মো. শামীম সরদার ও মো. সবিজ খলিফাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারা অন্তত দুই হাজার নারীর ফেইসবুক আইডি হ্যাক করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তরুণীরাই তাদের মূল টার্গেট ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তিনি বলেন, মূলত ওই হ্যাকাররা টার্গেট করা নারীর পরিচিত পুরুষ ব্যক্তির ফেইসবুক আইডি আগে হ্যাক করে। এরপর ওই আইডি দিয়ে তারা নারীর মেসেঞ্জারে ফিশিং লিংক পাঠান। পরিচিত হওয়ার কারণে ওই নারী সেই লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই আইডির নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের কাছে। এরপর আইডি ফিরিয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করা হয়। তাদের নিয়ন্ত্রণে সব সময়ই একটি আইডি থাকেই। 

সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, গত ২৩ সেপ্টেম্বর রামপুরার ওই নারীর মেসেঞ্জারে তার পরিচিত একটি ফেইসবুক আইডি থেকে একটি লিংক আসে। সেখানে একটি ছবির কম্পিটিশিনের জন্য ভোট চাওয়া হয়। এরপর ওই নারীর সেই লিংকে ঢুকতে ফেইসবুক আইডি এবং পাসওয়ার্ড দিলে হ্যাকার নোবেলের কাছে তার ফেইসবুকের নিয়ন্ত্রণ চলে যায়। তখন পর্যন্ত ওই নারী বিষয়টি বুঝতেই পারেননি। এরপর পরিচিত ব্যক্তি সেজে ওই নারীর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে হ্যাকার। একপর্যায়ে চেহারা আড়ালে রেখে ভিডিও কল দিয়ে তার স্ক্রিন শট রেখে দেয়। পরে ওই ছবি ওই নারীর মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ওই নারী বুঝতে পারেন তার আইডি হ্যাক হয়েছে। একপর্যায়ে ছবিগুলো তার স্বামীর কাছে পাঠানো হবে বলে হুমকি দেওয়া হয়। এতে ভয় পেয়ে হ্যাকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। প্রথমে ২০ হাজার টাকা দাবি করা হলেও একপর্যায়ে ৫ হাজার টাকা দিলে আইডি ফিরিয়ে দেওয়ার জন্য হ্যাকার রাজি হয়। এরপর হ্যাকার নোবেল ও শামীম ০১৮৬৫৫২১৭৪২ ও ০১৭৩২৭২৮৫৭৯ নম্বরে টাকা বিকাশ করতে বলেন। ওই নম্বরে টাকা পাঠানোর পর ওই নারীর আইডি ফেরত দেওয়া হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করলে তার তদন্ত ভার যায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের কাছে। একপর্যায়ে তাদের মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্টরা জানায়, গ্রেপ্তারকৃত নোবেল এসএসসি পাস। একসময় সে মুদি দোকান চালাত। করোনাকালে তার ব্যবসা মন্দা হওয়ায় সে ইউটিউব দেখে হ্যাকিংয়ের কৌশল শিখে প্রতারণা শুরু করে। একইভাবে চতুর্থ শ্রেণি পাস শামীম ইলেকট্রিশিয়ানের পেশা এবং সজীব গার্মেন্টসের চাকরি ছেড়ে ফেইসবুক আইডি হ্যাকিং শুরু করে। তারা এ পর্যন্ত অন্তত দুই হাজার নারীর ফেইসবুক আইডি হ্যাক করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। মূলত তরুণী ও বিবাহিত অল্প বয়সী নারীরাই তাদের টার্গেট।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অনেক তরুণী তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পছন্দ করেন। এ কারণে প্রথমে তার বয়ফ্রেন্ডের আইডি হ্যাক করা হয়। এরপর সেখান থেকে লিংক পাঠাতে সরল বিশ^াসে সেখানে তরুণীরা ক্লিক করেন। এরপর হ্যাকার সেটার নিয়ন্ত্রণ নিয়ে খারাপ ভাষায় চ্যাটিং শুরু করেন। আবার অনেক সময় হ্যাকার তার চেহারা আড়ালে রেখেই বয়ফ্রেন্ড সেজে ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করে। এরপর সবকিছুই হ্যাকার স্ক্রিন শট দিয়ে রেখে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যেমে তরুণীদের টার্গেট করার পেছনে মূল কারণ হচ্ছে সামাজিকভাবে তাদের ভয় দেখানো সহজ হয়। এই ঘটনার আগে গত ২৩ জুন মামুন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল উদ্ধার করে সাইবার পুলিশ। মামুনও তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পর্কে পারদর্শী। তিনি স্থানীয়ভাবে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ইউটিউব ও গুগল ঘেঁটে ফেইসবুক আইডি হ্যাক করার ফিশিং প্রক্রিয়া রপ্ত করেন। একাধিক প্রবাসীসহ অসংখ্য নারী মামুনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পুলিশের কাছে।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিমের এক কর্মকর্তা বলেন, একটু সচেতন হলেই ফেইসবুক হ্যাকিং থেকে রক্ষা পাওয়া সম্ভব। সেগুলো হচ্ছে, যাচাই না করে কোন ধরনের টজখ লিংক ক্লিক করা থেকে বিরত থাকা, লিংকে ক্লিক করার পর কোন ফেইসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেইসবুক আইডি/পাসওয়ার্ড প্রদান করা থেকে বিরত থাকা, ফেইসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সঙ্গে একটি ই-মেইল অ্যাড্রেস যোগ করে রাখা, অঁঃযড়ৎরুবফ ষড়মরহং অপশন চেক করা, ফেইসবুক আইডি বা মেসেঞ্জারে একান্ত ব্যক্তিগত তথ্য ছবি আদান-প্রদান, ভিডিও কথপোকথন থেকে বিরত থাকা, মোবাইলে আসা নোটিফিকেশনে ণবং/ঘড় ক্লিক করার আগে ভালোভাবে পড়ে নেওয়া এবং ফেইসবুকে তিন থেকে পাঁচজন ট্রাস্টেড কনটাক্ট যোগ করা।