রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও তিনজন উপসর্গ নিয়ে মারা যান।
মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। ৪ জনের মধ্যে ২ জন রাজশাহী ও ২ জন পাবনার বাসিন্দা।
তিনি জানান, এই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৬ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৯ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২০৫টি নমুনা পরীক্ষা করে ৭ জন, জয়পুরহাটের ৭৪টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ ও জয়পুরহাটে ২ দশমিক ৭০ শতাংশ।