কিভা হান গ্রুপ্পোর অধীনস্ত সব ব্র্যান্ডের ফুড আউটলেটে (কিভা হান, স্মিথস ক্যাফে রিগালো এবং বাউক্সি ক্যাফেই) বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) গ্রাহকরা। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং কিভা হান গ্রুপ্পোর স্বত্বাধিকার সামিত বিন সালমান সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। ইবিএল স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মো. তানবির দাউদ এবং কিভা হান গ্রুপ্পোর মহাব্যবস্থাপক আনামুল হক জেমস প্রমুখ চুক্তিতে অংশ নেন। বিজ্ঞপ্তি