ঢাকার সাভার থেকে ৪ দিন আগে নিখোঁজ মাসুদ শেখ (২৭) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দশেরহাটি এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। নিহত মাসুদ শেখ রাজবাড়ী জেলা সদরের পেয়ার আলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সিংগাইর-চারিগ্রাম সড়কের দাশেরহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি বাবা-মায়ের সঙ্গে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন। তিনি গত ২ অক্টোবর ফোনে ভাড়া ঠিক করে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।