ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার কনটেস্ট শুরু

‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক ওই প্রতিযোগিতার সিজন টু শুরুর ঘোষণা দিয়েছে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরির এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। দুই রাউন্ডের ওই প্রতিযোগিতার প্রথম পর্বের সেরা দশ নির্মাতা পাবেন ৫০ হাজার টাকা করে অনুদান। তাদের নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় পর্বে বিজয়ী তিনজনের জন্য থাকছে যথাক্রমে ৩, ২ এবং ১ লাখ টাকা পুরস্কার।

গতকাল রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেওয়া হয়। বিচারক প্যানেলে আছেন অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান। গতকাল শুরু হওয়া প্রথম রাউন্ড চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহীদেরhttps://docs.google.com/forms/d/1_Bvi6NaOGGWFTTL4xan5C5DGK1IaEA5SDdP-bF_WlsQ/viewform?edit লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তি