ডলার ক্লিয়ারিং এমটি২০২ কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড পেল ইউসিবি

জেপি মর্গানের ২০২১ ইউএস ডলার ক্লিয়ারিং এমটি২০২ কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। গতকাল ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিলের হাতে সম্মাননা তুলে দেন জেপি মর্গানের এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অব বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস সাজ্জাদ আনাম। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন; সিনিয়র ভাইস   প্রেসিডেন্ট, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন ও অফশোর ব্যাংকিং প্রধান মুমতাজ আহমেদ;  জেপি মর্গানের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ হোলসেল পেমেন্টস, অ্যাসোসিয়েট   মো. আমিরুল ইসলাম, জেপি মর্গানের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ হোলসেল  পেমেন্টস, অ্যানালিস্ট সাত্তার মো. ইমন।  বিজ্ঞপ্তি