ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রী রোকসানাকে (৫০) হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী হাবিবুর রহমান (৫৮)। গতকাল বুধবার ভোরে উপজেলার নাড়াদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের আজানের পর হাবিবুর রহমান তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য ডাকেন। কিন্তু স্ত্রী রোকসানা না উঠে তর্কে জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে হাবিবুর শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে তিনি মারা যান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, এ ঘটনার পর সকাল ৮টার দিকে হাবিবুর রহমান ঘটনার বিবরণ দিয়ে থানায় আত্মসমর্পণ করেন। রোকসানার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
হাবিবকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।