সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণের সময় তিন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তিন জেলেকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয় এবং ১০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম।
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এছাড়া, এ সময়ের মধ্যে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে।