পটুয়াখালীর বাউফলে ১৫০কেজি মা ইলিশ, ১৩ লাখ মিটার সুতার জাল, দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৫টি ইঞ্জিনচালিত নৌকাসহ ২২ জেলেকে আটক করেছে কালাইয়া নৌ-পুলিশ।
শুক্রবার রাত দশটা থেকে শনিবার বেলা এগারোটা পর্যন্ত তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়।
পরে আটককৃত ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
অপর ১২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
দুপুরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানার মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।