বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল কবিরাজ (৭০) ও পুষ্প রানী (৬৫) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার রণ গোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ ঘর থেকে পুষ্প রানী মন্দিরে পুজো দিতে যান। এ সময় বাতি জ¦ালাতে গিয়ে সুইচ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুস্পৃষ্ট হন। পরে তার স্বামী সুনিল কবিরাজ তাকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি মেহেদি হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।