বিস্কুট দীর্ঘদিন মচমচে রাখতে

বিকেলে চায়ের সঙ্গে, হালকা খিদে মেটাতে অথবা মেহমানদের ঝটপট আপ্যায়নে বিস্কুট বেশ পছন্দের একটি খাবার। এ কারণে অনেকেই বেশি পরিমাণে বিস্কুট কিনে বাড়িতে সংরক্ষণ করেন। দীর্ঘদিন মচমচে রাখার উপায় না জানায় দ্রুত নরম হয়ে যায় বিস্কুট।

বিস্কুট সংরক্ষণের ভালো উপায় কাচের মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করা।

সম্ভব হলে ফ্রস্টিং না করেই বিস্কুট সংরক্ষণ করতে পারেন।

ফ্রিজে রাখতে না চাইলে শুষ্ক ও অন্ধকার স্থানে রাখুন বিস্কুটের বয়াম।

একই সঙ্গে নানা ধরনের বিস্কুট সংরক্ষণ না করে আলাদা আলাদা করুন।

বিস্কুট বানানোর পর সংরক্ষণের আগে অবশ্যই পুরোপুরি ঠাণ্ডা করে নিতে হবে।

বিস্কুট মচমচে রাখতে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে ৬ মাস পর্যন্ত ভালো থাকবে বিস্কুট।

ছড়ানো ধরনের কনটেইনারে বিস্কুট রাখতে চাইলে প্রতি লেয়ারের মাঝে পার্সমেন্ট পেপার বিছিয়ে দিন।

বিস্কুট বানানোর ডো ৩০ মিনিট ডিপ ফ্রিজে রেখে এরপর বেক করুন। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক মিনিট বেশি রাখবেন ওভেনে। দীর্ঘদিন মচমচে থাকবে বিস্কুট।

বিস্কুট কখনো রোদে রাখবেন না।

অনেক বিস্কুট একসঙ্গে রাখতে চাইলে মাঝে পাতলা ওয়াক্স পেপার রাখুন।

মুখবন্ধ প্লাস্টিকের বাটিতে বিস্কুট রাখুন। বাটিতে যেন অতিরিক্ত জায়গা না থাকে। বিস্কুট দিয়ে ভর্তি করে ফেলুন বাটি। ওপরে এক টুকরা পাউরুটি রাখুন। পাউরুটির টুকরো বিস্কুট মচমচে রাখতে সাহায্য করবে। বাটির মুখ আটকে রুম টেম্পারেচারে রেখে দিন। ২ সপ্তাহ পর্যন্ত মচমচে থাকবে বিস্কুট। মাঝে একবার পাউরুটি বদলে দিতে হবে।