১০-১০ অনলাইন শপিং উৎসবে বিকাশের ১০% ক্যাশব্যাক

অনলাইন শপিং উৎসব ১০-১০ উপলক্ষে ১৪টি ই-কমার্স প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্টে মিলছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/10-10 লিংকে ।

বিকাশ পেমেন্টে কেনাকাটা করে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ২০০ ও ক্যাম্পেইন চলাকালীন হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন। বিকাশ পেমেন্ট গেটওয়ে এবং অ্যাপ ব্যবহার করে পেমেন্টের মাধ্যমে অফারগুলো পাওয়া যাবে।

ই-কমার্স প্ল্যাটফর্মগুলো হলো রকমারি, আজকের ডিল, পিকাবু, বাংলাশপার্স, দ্য মল লিমিটেড, ডায়াবেটিস স্টোর, পাঠাও ফুড, আদি, বেবিকেয়ার, প্রোটিন মার্কেট, যাচাই, আইফেরি, সেবা এক্সওয়াইজেড ও ডেলিভারি টাইগার। বিজ্ঞপ্তি