ভুয়া জন্মদিন উদ্যাপন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া দুই মামলার চার্জ গঠনের শুনানি আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই পৃথক দুই মামলার চার্জ শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এ তারিখ ধার্য করেন।
২০১৮ সালের ৩১ জুলাই এই দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান খালেদা জিয়া।
স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে খালেদা জিয়া দেশের মানচিত্র ও জাতীয় পতাকার অবমাননা করেছেন অভিযোগ করে ২০১৬ সালরে ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে একটি মানহানি মামলা করেন।