ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসে বালুভর্তি ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ত্রিশালের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছয়জনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।