কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার ৬ দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন (২২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রি-স্টার ব্রিকস ফিল্ডের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হেলাল উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।
নিহতের চাচা সবুজ মিয়া বলেন, গত ১২ অক্টোবর বিকেলে হেলাল নবীপুর দক্ষিণপাড়ায় তার বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ির উদ্দেশে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়িতে না এলে আমরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান পাইনি। সোমবার দুপুরে তার গলাকাটা লাশ ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। আমরা হেলালের খুনিদের বিচার চাই।
মুুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, লাশের গলা ও পেটে ধারালো ছুরির আঘাত রয়েছে।