পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডে বেস্ট ইলেকট্রনিকস পণ্যে ইএমআই

পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা বেস্ট ইলেকট্রনিকস শোরুম থেকে পণ্য ক্রয়ে ইএমআই সুবিধা পাচ্ছেন। বেস্ট ইলেকট্রনিকস ও পূবালী ব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা চুক্তি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার ও ডিভিশন হেড অসীম কুমার রায়।

বেস্ট ইলেকট্রনিকসের পক্ষে ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক এম এম ফেরদৌস, জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, এমলাক হোসেন জসিম, মোসলেম উদ্দিন বাবু প্রমুখ। বিজ্ঞপ্তি