সাতক্ষীরার পাটকেলঘাটা থানা ও আশাশুনিতে দুইজন নিহত ও অন্তত ১০জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় খুলনাগামী যাত্রীবাহী বাস পাটকেলঘাটার শাকদহায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কন্টাকটার রানা সরদার (৩০) নিহত হয়েছেন। এ সময় আহত হয় অন্তত ১০ জন।
নিহত কন্টাকটার সাতক্ষীরা ধুলিহর গ্রামের আব্দুস সালাম সর্দারের ছেলে রানা সরদার।
আহতরা হলেন- সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের ছেলে সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮), ও রনিজৎ কর্মকার (৪০) বাকি আরও ৫ জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশসহ স্বাস্থ্য বিভাগের কেউ। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে আশাশুনি থানার গোয়ালডাঙ্গায় প্রতাপনগর সড়কে জিপগাড়ির চাপায় এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছেন আশাশুনি থানার ওসি মো. গোলাম কবির।
তিনি জানান, দুপুরে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে খাজরা গ্রামের মজিদ গাজীর ছেলে খলিল গাজী (৩৫) জিপগাড়ির চাপায় নিহত হয়েছেন।