ফেনীতে গাছে পিকআপের ধাক্কা, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ বোগদাদিয়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক-সহযোগীসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক  মো. সুজন (২৭), তার বাড়ি গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকায়। পিকআপটির দুই সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান এবং চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, দুর্ঘটনায় তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।