মাদারীপুর কদমবাড়ী এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদবাড়ী এলাকার রাস্তার পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর-নারায়নপুর গ্রামের মাঝের রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে এলাকাবাসীর কদমবাড়ী পুলিশ ফাঁড়ি ও রাজৈর থানা-পুলিশকে জানালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখন পর্যন্ত এর পরিচয় নিশ্চিত হতে পারিনি।
এছাড়াও তার পরিচয় নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।