আইইবি সদস্যদের জন্য এমটিবির ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) প্রধান কার্যালয়ে এর সদস্যদের জন্য ‘এমটিবি আইইবি কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’ উদ্বোধন করে। আইইবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. শামীম জেড. বসুনিয়া এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

আইইবির অনারারি জেনারেল সেক্রিটারি ইঞ্জিনিয়ার মো. শাহদাত হোসেন (শিবলু), ভাইস প্রেসিডেন্ট খন্দকার মনজুর মোরশেদ, মোহাম্মদ হোসেন, এস এম মনজুরুল হক, মো. নুরুজ্জামানও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাস, মো. খালিদ মাহমুদ খান, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট  আজম খান, হেড অব কার্ডস মো. আবু বকর সিদ্দিক। বিজ্ঞপ্তি