কিশোরগঞ্জের ভৈরবে রিংজাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০ বস্তা জাল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। কারখানা মালিক মোবারক হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চ-িবের কান্দাহাটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চ-িবের কান্দাহাটি গ্রামে মোবারক হোসেনের রিংজাল তৈরির কারখানায় অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় কারখানা থেকে ১০ বস্তা (৭৮০ ফুট) নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।