জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের তরুণ উদ্যোক্তা পুরস্কার-২০২১ পেলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা আফরোজ তান্না। বাংলাদেশ এবং গ্লোবাল কমিউনিটিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনের তরুণ পরিচালক তান্নাকে ওই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
গত শনিবার লা মেরিডিয়ান হোটেলে তাহমিনা আফরোজ তান্নার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ এনামুর রহমান। উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সাফিনা রহমান, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। বিজ্ঞপ্তি