মার্কেন্টাইল ব্যাংকে অভ্যন্তরীণ নিরীক্ষাবিষয়ক প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মু. মাহমুদ আলম চৌধুরী প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির জেনারেল ম্যানেজার স. ম. সেলিম উদ্দিন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি