বসুন্ধরা আবাসিক এলাকায় প্লট-ফ্ল্যাটের চাহিদা ২৪৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে দেশের সর্ববৃহৎ এই আবাসিক এলাকায় ভাড়া ফ্ল্যাটের চাহিদাও বেড়েছে ৭৪ শতাংশ। তাছাড়া ৩৬ শতাংশ মানুষ ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে অ্যাপার্টমেন্ট চায়। আর ১ থেকে ৩ কোটি টাকার মধ্যে চায় ২৫ শতাংশ মানুষ। রিয়েল এস্টেট সেবাদানকারী অনলাইন প্ল্যাটফর্ম বিপ্রপার্টি তাদের ওয়েবসাইটে অনলাইন লিস্টিংয়ের ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে। গত রবিবার বসুন্ধরা আবাসিক এলাকায় বিপ্রপার্টির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বিজ্ঞপ্তি