আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী পরিবর্তনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তারেকুজ্জামান, জনপ্রতিনিধি তিথি রানীসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, কোলা ইউনিয়নে নারী কেলেঙ্কারি, অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত মনোয়ার হোসেন বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুন্ন হচ্ছে আওয়ামী লীগের ভাবমূর্তি।
এ ব্যাপারে মনোয়ার হোসেন বাদশা বলেন, ‘বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন নৌকা প্রতীক না পেয়ে আমার বিরুদ্ধে তার কিছু লোক নিয়ে মানববন্ধন করেছে।’