যুক্তরাষ্ট্রে চীনা টেলিকমের লাইসেন্স বাতিল

জাতীয় নিরাপত্তার কথা জানিয়ে চীনের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে চায়না টেলিকমকে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এ কোম্পানির ওপর চীনা সরকারের নিয়ন্ত্রণের কারণে যুক্তরাষ্ট্রের যোগাযোগব্যবস্থায় তাদের প্রবেশ, তথ্য মজুদ করা, বিঘœ তৈরি করা বা ভুলভাবে কার্যক্রম চালানোর সুযোগ থেকে যাচ্ছে। এর ফলে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি বা অন্য ক্ষতিকারক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

যুক্তরাষ্ট্রে প্রায় ২০ বছর ধরে টেলিযোগাযোগ সেবা দিয়ে আসা চায়না টেলিকম এ সিদ্ধান্তকে হতাশাজনক বলে উল্লেখ করেছে