মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) নক্ষত্র ও রাহু গ্রহের অবস্থানের ফলে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে মেষ রাশির জাতকরা সঞ্চয় করতে পারেন না। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে বৃষ রাশি জাতকের হতাশা কেটে নতুন চলার পথ খুঁজে পাবেন। সুযোগের সঠিক ব্যবহার করুন।
মিথুন (২১ মে-২০ জুন) মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। মনোরঞ্জন করতে গিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, যা পরবর্তীকালে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
কর্কট (২১ জুন-২০ জুলাই) অস্তমিত শুক্র গ্রহের সঙ্গে রবির মিলনের ফলে গোপন রোগে আক্রান্ত হতে পারেন। দ্রুত চিকিৎসা না করলে মানসিক সমস্যা দেখা দিতে পারে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। এ ছাড়া মূত্রকৃচ্ছ্রপীড়াদি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) অক্ষাংশে বৃহস্পতির অবস্থান ও মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ সপ্তাহটা শুভ। তবে প্রচলিত আইন-বিরুদ্ধ কোনো কাজে জড়াবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ‘আপোক্লিমগতা হীনা মধ্যাঃ পণফরাশ্রিতাঃ’ অর্থাৎ জাতকের গ্রহগণ এ সপ্তাহে পূর্ণবলশালী রূপে সৌভাগ্যের দ্বার মেলে ধরবে। অর্থপ্রাপ্তি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) নারী-পুরুষ নির্বিশেষে গ্রহাদির দিগ্বলের কারণে জাতকের শত্রুবিনাশ হবে। মূলত প্রতিবেশীর কোপানল থেকে রক্ষা পাবেন। সপ্তাহটা শুভ।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের পরোপকারে সপ্তাহটা পার হবে। অপরের বিপদে সাহায্যের পূর্বে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতকের জন্মকু-ুলীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে জাতকের ক্রোধ বিপদ ডেকে আনবে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রা অশুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। সৃষ্টিশীল জাতকের সুনামের যোগ রয়েছে। রাজদ্বারে স্বীকৃতি পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ভ্রাতৃপতি বা তৃতীয়াধিপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে প্রবাসের বন্ধু কতৃর্ক অর্থ লাভ করবেন। রাজদ্বারে প্রতিপত্তি লাভের যোগ রয়েছে।