নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবন ও বহন করার অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার বিকেল ও রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিএনপির চার নেতা হলেনউপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুল আলম তালুকদার লালু, সদস্য জাফর ইসলাম সুমন ও অলি এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ পল্টন। বাকি দুজন হলেন, পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আপন মিয়া ও সুমন মিয়া।