বিশ্বে এক দিনে আরও সাড়ে ৯ হাজার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯ হাজার ৫৭৬ জন, যা আগের দিনের তুলনায় ২ হাজার ১০১ জন বেশি। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরও ৫ লাখ ১২ হাজার ৩৮২ জন, যা আগের দিনের তুলনায় ৮৮ হাজার ৫৪৫ জন বেশি। এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৩৬১ জন। মারা গেছে ১ হাজার ৫৮৪ জন। এ নিয়ে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৪৪১ জন ও মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৩৬১ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৫৬ হাজার ১৮ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৩৪ জন এবং শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৪২ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৬৮ জনে। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৬ হাজার ৭২৬ জন। করোনা থেকে সেরে উঠেছে ২ কোটি ৯ লাখ ৬৫ হাজার ২৯৬ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।