পাটুরিয়ায় ফেরি ডুবি: তৃতীয় দিনের মতো চলছে যানবাহন উদ্ধার

পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে তৃতীয় দিনের মতো যানবাহন উদ্ধার কাজ শুরু করেছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম ছাদেক সকালে সাংবাদিকদের জানিয়েছেন, পাটুরিয়ায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নয়, রুস্তমকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, নিখোঁজ কিংবা ডুবে থাকা যানবাহন আগে উদ্ধার শেষ করা হবে। তারপর ফেরি উদ্ধারের কাজ শুরু করা হবে। প্রয়োজনে ফেরি ওঠাতে সক্ষম বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে।

শুক্রবার সকালে হামজা ৪ ঘণ্টায় মাত্র একটি ট্রাক পানি থেকে উপরে তুলতে সক্ষম হয়েছে। এ নিয়ে মোট ১০টি বড় যানবাহন ও একটি মোটরবাইক উদ্ধার করা হল।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মানিকগঞ্জ জেলা মোহাম্মদ আব্দুল লতিফ ঘটনাস্থল থেকে সকাল পৌনে ১২টার দিকে এ প্রতিবেদককে বলেন, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু ফেরি উদ্ধার কাজ ৫ দিনে হয়তো সম্ভব হবে না। সে ক্ষেত্রে তারা সময় আবেদন বাড়িয়ে দেওয়া হবে। 

অপরদিকে ৫ নম্বর ঘাট বন্ধ থাকায় পাটুরিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে।

সকালে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল সাড়ে ১১টার দিকে পাটুরিয়া প্রান্তে ৩ কিলোমিটার যানজটে প্রায় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে জানিয়েছে ট্রাফিক বিভাগ।