ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেলে, শারজায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই দুই দলের সামনে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তলপেটে ব্যথা পাওয়ায় উইন্ডিজের বিপক্ষে নুরুল হাসান সোহানকে পাচ্ছে না টাইগাররা। তার পরিবর্ত কিপিং করবেন লিটন দাশ।
একাদশে ফিরেছেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ। উইন্ডিজের অধিনায়ক অধিকাংশ ব্যাটার বাঁ-হাতি বিধায় জায়গা হারিয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।
একাদশে দুই পরিবর্তন এনেছে ক্যারিবীয়রাও। ওপেনার লেন্ডল সিমন্স ও স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের পরিবর্তে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে অলরাউন্ডার রোস্টন চেজের।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাশ (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন ও রবি রামপাল।